পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২১-২২ শিক্ষাবর্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য মনোনীত শিক্ষার্থীদের চুড়ান্ত ভর্তির নোটিশ প্রকাশ করা হয়েছে।
ভর্তির সময় সকল শিক্ষার্থীকে আবাসিক হল ভর্তি ফি বাবদ ৩১২০ টাকা জমা দিতে হবে। এক্ষেত্রে আলাদা করে অনুষদ ফি দিতে হবে না।
ভর্তির সময়: ২৯ জানুয়ারি ২০২৩ হতে ৩১ জানুয়ারি ২০২৩ ( দুপুর ২:০০ টা হতে বিকাল ৪:৩০ পর্যন্ত)
প্রয়োজনীয় ডকুমেন্টস:
★ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
★ এসএসসি মার্কশীট
★ এসএসসি সার্টিফিকেট
★ এইচএসসি মার্কশীট
★ এইচএসসি সার্টিফিকেট ( সার্টিফিকেট না থাকলে প্রশংসাপত্র)
★ ৪ কপি পাসপোর্ট এবং ৪ কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি ( ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মতো)
★ মুক্তিযোদ্ধা সন্তান কোটার জন্য মুক্তিযোদ্ধার মূল সনদ
★ নাতি-নাতনিদের জন্য মূল সনদ এবং সম্পর্ক প্রমাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা হতে প্রদত্ত সনদ / প্রত্যয়ন
★ উপজাতি কোটার জন্য জেলা প্রশাসক হতে প্রদত্ত সনদ
★ শারীরিক প্রতিবন্ধীদের জন্য সমাজসেবা অধিদফতর হতে প্রদত্ত সনদ/ কোটার আইডি কার্ড
★ হরিজন- দলিত কোটার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা হতে প্রদত্ত সনদ
কোটায় ভর্তির ক্ষেত্রে মূল ডকুমেন্টস দেখাতে হবে এবং একসেট ফটোকপি জমা দিতে হবে

0 Comments